চন্দ্রঘোনায় ৭১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক    |    ০২:১৩ এএম, ২০২৪-০৭-১৬

চন্দ্রঘোনায় ৭১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন ২নং রাইখালী ইউনিয়নের কাজীপাড়া এলাকায় মাদক কেনাবেচার সময় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। 

সোমবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চন্দঘোনা থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম এর তত্ত্বাবধানে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে কাজীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে রাইখালী ইউনিয়নের কাজীপাড়া টেকের মোড়স্থ সিএনজি স্টেশন সংলগ্ন এলাকার মা-বাবার দোয়া হোটেলের ক্যাশ কাউন্টারের সামনে তল্লাশী চালিয়ে ৭১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায় সাথে জড়িত অভিযুক্ত আসামী মোঃ জুয়েল পিতা-মোঃ ইসমাইল, মাতা-কুলসুমা বেগম, সাং-লেমুছড়ি, ০৩নং ওয়ার্ড, ২নং রাইখালী ইউপি, থানা- চন্দ্রঘোনা, জেলা -রাঙ্গামাটিকে গ্রেফতার করা হয়। 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম জানান থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে আসামিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। আসামির বিরুদ্বে মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি আদালতো সোর্পদ করা হয়েছে।