বাঘাইছড়িতে ২৭ বিজিবির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


ওমর ফারুক সুমন    |    ১২:২২ এএম, ২০২৪-০৭-১৫

বাঘাইছড়িতে ২৭ বিজিবির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙ্গামাটির বাঘাইছড়ির মারিশ্যা জোন ২৭ বিজিবির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে ২৭ বিজিবি মারিশ্যা জোন সদরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

২৭ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আতিকুর রহমান এর আমন্ত্রণে বিজিবি চট্টগ্রাম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো:সাজেদুর রহমান, বিজিবিএম, বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম ,৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল আসাদুজ্জামান, সিক্স বেঙ্গল

বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল খায়রুল আমিন, ফোর বেঙ্গল দিঘিনালা জোন কমান্ডার লেঃ কর্নেল ওমর ফারুক, ৭ বিজিবি বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদ, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন’সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে মারিশ্যা জোনের ৪৬ বছরের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর গাজী হাসান। এরপর অতিথিদের নিয়ে কেক কেটে প্রিতিভোজে অংশ গ্রহন করেন।