নিজস্ব প্রতিবেদক | ০৭:১১ পিএম, ২০২৪-০৭-১১
সৌদি প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্যা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জোবায়েদ হোসেন জাবেদ-কে তার দায়িত্বরত সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১জুলাই) দুপুরে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রণি হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। মামলা হয়ে থাকলে উপজেলা ছাত্রলীগকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে।
এর আগে গত ০৩ জুলাই ছাত্রলীগের সভাপতি জুবায়েদ সৌদি প্রবাসি মিজানুর রহমানের স্ত্রী আইরিন সুলতানা রুপা-কে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে থেকে একটি সাদা রঙের প্রাইভেটকারে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ওইদিন প্রবাসী মিজান রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীকে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited