নিজস্ব প্রতিবেদক | ০১:১০ এএম, ২০২৪-০৬-২৪
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে। রোববার (২৩ জুন) সকালে প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে শহরের জেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটি। শোভাযাত্রাটি শহরের বনরুপা, কাঁঠালতলীসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জাতীয় ও দলীয় সংগীত মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ দিপংকর তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় সভায় স্থানীয় মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জরত্বী তঞ্চঙ্গ্যা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর,সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, অংসুই প্রু চৌধুরী, বৃষকেতু চাকমা, রফিকুল মাওলা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রবীণ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সংগঠনে অবদান রাখায় সংবর্ধনা দেওয়া হয় এবং নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited