নিজস্ব প্রতিবেদক | ১০:১৫ পিএম, ২০২৪-০৬-১৮
রাঙ্গামাটির লংগদুতে গত শনিবার (১৫ জুন) দুপুর ৩টার সময় ইঞ্জিন চালিত ট্রলার বোটে বজ্রপাতের ঘটনায় তিনজন নিহত এবং একজন নিখোঁজ হয়। এঘটনায় নিখোঁজ হওয়া বোট চালক আক্কাস আলী বজ্রপাতে কাপ্তাই লেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার আজ চার দিন হয়েগেলেও এখনো পাওয়া যায়নি।
ভাসান্যদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী ও পরিবারের লোকজন জানায়, ঘটনার পরের দিন রাঙ্গামাটি থেকে ফায়ারসার্ভিসের লোকজন এসে খোঁজাখুঁজি করে সন্ধ্যায় রাঙ্গামাটি চলে যায়। এর পরে আজ দুদিন হয়েগেলেও আর কেউ খোঁজ নেয়নি। বর্তমানে স্থানীয় লোকজন এবং পরিবারের সহযোগীতায় নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধার করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ হতে প্রশাসনিক ভাবে সহযোগীতার পাওয়ার দাবী করছেন তারা।
লংগদু ফায়ার সার্ভিসের ফায়ারফাইটার আলমগীর হোসেন মুঠোফোনে জানান, লংগদু স্টেশনে ডুবুরি দল না থাকায়, নিখোঁজ ব্যাক্তির পরিবারকে রাঙ্গামাটিতে যোগাযোগ করে ডুবুরি দল নিয়ে আসার জন্য বলা হয়।
স্থানীয় লোকজন ফায়ারসার্ভিসের এমন কার্যক্রমে ক্ষোপ প্রকাশ করে বলেন, লংগদু উপজেলার মানুষ পানি এবং স্থলে বসবাস করে এখানে ফায়ারসার্ভিসে ডুবুরি দল থাকবেনা এটা মানা যায়না। এর আগেও বেশ কয়েকটি ঘটনায় সাধারণ মানুষই নিখোঁজ ব্যাক্তিরদের খোঁজে বের করে। তখনো তারা একই কথা বলে গেছেন।
লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ঘটনার দিন থেকে লংগদু থানা পুলিশ তৎপর রয়েছে। এবিষয়ে ফায়ারসার্ভিস কে জানানো হয়েছিলো।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited