নিজস্ব প্রতিবেদক | ০৫:৫২ পিএম, ২০২৪-০৬-১৮
রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাটে আধিপত্য বিস্তারেলিপ্ত থাকা উপজাতীয় আঞ্চলিক দলের দু’গ্রুপের ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরের পর শুরু হওয়া এই ঘটনায় অন্তত ৬ জন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
নিহত হেলপারের নাম মো. নাঈম। তার বাড়ি ফটিকছড়ি নাজিরহাট। তাকে মুমুর্ষু অবস্থায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহত নাঈম পেশায় বাস হেলপার।
বন্দুকযুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানিয়েছেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিকেল পাঁচটার সময় প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি এই তথ্য জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই বাঘাইহাট বাজারে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সংস্কারপন্থী জেএসএস’র বিবদমান দুটি সশস্ত্র সন্ত্রাসী দল মুখোমুখি অবস্থান নেয়। দুপুরের পরপরই উভয়পক্ষ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে করে স্থানীয় বাঙ্গালী ও পাহাড়ি বাসিন্দারা দোকান-পাঠ ঘরবাড়ি ছেড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে আশ্রয় নেয়।
এদিকে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা মঙ্গলবার বিকেলের দিকে বাঘাইহাটে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে শান্তি পরিবহণের এক হেলপার নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হত্যকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited