নিজস্ব প্রতিবেদক | ১১:০৭ এএম, ২০২৪-০৫-১০
বান্দরবানে রুমায় সোনালী ব্যাংকের ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণসহ অস্ত্র- গুলি লুটপাটের ঘটনায় কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট কেএনএফের অন্যতম সদস্য সানজু খুম বমকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। তিনি সদর এলাকায় ফারুক পাড়া কেএনএফের সভাপতি বলে জানা গেছে।
বুধবার (৮ মে) রাত আটটায় সদর উপজেলার ফারুক পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে নয়টায় র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃত হলেন- সানজু খুম বম (৩৮), তিনি সুয়ালক ইউনিয়নের ফারুক পাড়া গ্রামে মুন হেয় বমের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি অভিযানিক দল ফারুক পাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ফারুক পাড়া এলাকা থেকে সানজু খুম বমকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়, সানজু খুম বম (৩৮) তিনি কেএনএফের অন্যতম সদস্য এবং বান্দরবান সদরে ফারুক পাড়া কেএনএফ সভাপতি পদে দ্বায়িত্ব পালন করছেন। সে রায় সোনালী ব্যাংকের ডাকাতি ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় জড়িত ছিলেন। এছাড়াও কেএনএফ সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগের পাশাপাশি খাবার ও রশিদ সরবরাহ কাজে নিয়োজিত ছিলেন।
র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আটককৃত ব্যাক্তিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাকে রুমা ব্যাংক ডাকাতির মামলার ঘটনায় আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited