আলমগীর মানিক | ১১:১৯ পিএম, ২০২৪-০৫-০৯
আলমগীর মানিক
রাঙামাটিতে বিদেশী মদের চালানসহ দুই মদ ব্যবসায়িকে গ্রেফতার করেছে রাঙামাটির ডিবি পুলিশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী বিভিণœ ব্রান্ডের ৫২ বোতল মদ জব্দ করার পাশাপাশি মাদক ব্যবসায়ি সাধন মনি চাকমা(৪২) ও কাজল পাল(৪০)কে গ্রেফতার করা হয়েছে বলে জেলা পুলিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়া জানিয়েছেন, বৃহস্পতিবার (০৯ মে ২০২৪ খ্রি:) জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের একটি টিম বিশেষ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি করাকালে অভিযান পরিচালনাকারী দল মানিকছড়ি চেকপোস্ট দিয়ে বিদেশী মদের চালান রাঙামাটিতে আসতেছে মর্মে গোপন সংবাদ পায়।
উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম এর তত্ত্বাবধানে উক্ত ঘটনাস্থল মানিকছড়িতে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে সাপছড়ি ইউপিস্থ ০২নং ওয়ার্ড এর মানিকছড়ি পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫২(বায়ান্ন) বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধারসহ সাধনমনি চাকমা(৪২), ও কাজল পাল(৪০) নামের দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মানস বড়ুয়া।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited