আলমগীর মানিক | ১১:৪৭ এএম, ২০২৪-০৫-০২
আলমগীর মানিক
রাঙামাটিতে এক সাধারণ জুমচাষী কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। জেলার বরকল উপজেলাধীন একনং সুবলং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ উকছড়ি এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জুমচাষির নাম যতনমনি চাকমা(৪০)। স্থানীয় ইউপি মেম্বার রিতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, পহেলা মে সন্ধ্যায় একদল পাহাড়ি সন্ত্রাসী যতনমনিকে তার ঘর থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে অজ্ঞাতস্থানের দিকে নিয়ে চলে যায়। এরপর থেকে যতনমনির কোনো খোঁজ পাচ্ছেনা তার পরিবারের সদস্যরা।
অপহৃতদের স্বজনদের বরাত দিয়ে নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জেএসএস এর একদল অস্ত্রধারী সন্ত্রাসী বুধবার সন্ধ্যায় যতন মনি চাকমাকে তুলে নিয়ে যায়।
এদিকে ঘটনাস্থল ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার রিতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান, দক্ষিণ উকছড়ির বাসিন্দা জুম চাষি যতনকে কে বা কাহারা তুলে নিয়ে গেছে। এই ঘটনার সাথে কারা জড়িত সেটি তিনি নিশ্চিত নন বলেও জানান।
তিনি জানান, যতনের দুইটি ছেলে সন্তান রয়েছে এবং সে কোনো রাজনৈতিক দল বা আঞ্চলিক সংগঠনের সাথে যুক্ত নয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভয়ে থানায় কোনো অভিযোগও জানায়নি অপহৃতের পরিবার।
অপরদিকে বরকল থানার অফিসার ইনচার্জ মোঃ মিনহাজ মাহমুদ ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, অপহরণের ঘটনা নিয়ে কেউ বা কোনো পক্ষই থানা পুলিশকে অবহিত করেনি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited