নুরুল কবির | ০৪:১০ পিএম, ২০২৪-০৫-০১
দুই দিনের রিমান্ড শেষে ১৩ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (১ মে) দুপুরে রিমান্ড শেষে বান্দরবান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসাইন এর আদালতে তোলা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এদিকে রুমা সোনালী ব্যাংক ডাকাতির ঘটনায় জেসি জিংরিনহপার বম নামে আরেক নারী কেএনএফ সহযোগীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আদালত সূত্রে জানা যায়, রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১৩ আসামীকে দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হোসাইন এর আদালতে তোলা হয়। শুনানী শেষে আদালত আসামীদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
উল্লেখ্য, রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, অস্ত্র লুটের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৭৯ জন কেএনএফ এর সহযোগীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার মধ্যে ২০ জন নারী সদস্য রয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited