মহালছড়ি প্রতিনিধি | ০২:১৮ এএম, ২০২০-১১-১২
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
১১ নভেম্বর (বুধবার) মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
মহালছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি দীপন ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান, মোঃ জসিম উদ্দিন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বাবলু চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান। এছাড়াও মহালছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited