নিজস্ব প্রতিবেদক | ০২:১৩ এএম, ২০২৪-০৪-০৩
রাঙামাটি পৌর এলাকায় ৩ হাজার অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা আওয়ামীলীগ। মঙ্গলবার বিকলে দলীয় কার্যালয়ের সামনে কার্যক্রমের উদ্বোধন করেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
এসময় জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হাজী ছলিম উল্ল্যাহ সেলিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সদস্য আশিষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব, আশিষ দাশ গুপ্ত, ওয়াশিংটন চাকমা, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বনরূপা জামে মসজিদের সামনে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মানিক রতন নাথ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি নূর আজাদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মানিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আসরের নামাজের পর ভেদভেদী বিদ্যুৎ অফিসের সামনে রোজাদারদের মাঝে ইফতারে সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল মাওলা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক নরেশ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্র চাকমা বর্ম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক রিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদুল হক বদরুল, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে নেতাকর্মীরা অসহায় রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited