নুরুল কবির | ০২:০০ এএম, ২০২৪-০৪-০৩
বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিপুল পরিমান টাকা ও নিরাপত্তায় ব্যবহার করা ১৪টি অগ্নিঅস্ত্র লুট। একই সাথে ব্যংক ম্যানেজার মো.নেজাম উদ্দিনকে অপহরণ করা হয়েছে।
মঙ্গলবার ( ২ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৮ টায় উপজেলা সদরের সোনালী ব্যাংকে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৮টায় ৪০-৫০জনের সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাংকটির গ্রীল ভেঙ্গে ব্যাংকের লকারে থাকা টাকা, নিরাপত্তায় ব্যবহার করা ১৪টি অগ্নিঅস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ ব্যাংকটি ঘিরে রেখেছে।
রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা জানান, রাত সাড়ে ৮টায় নামাজের সময় আনুমানিক ৪০-৫০জনের কেএনএফ সদস্য চতুর্দিকে ঘেরাও করে সবার মোবাইল কেড়ে নিয়ে পুলিশ ও আনসার সদস্যের অস্ত্র লুট করে সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ নিজাম উদ্দিন কে অপহরণ করে নিয়ে গেছে বলে জানান তিনি।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.দিদারুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংকটিতে ডাকাতির ঘটনায় ১৪টি আগ্নেয়অস্ত্র ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে। তবে টাকার পরিমান সঠিক জানাতে পারেননি তিনি।
এলাকায় থমথমে বিরাজ করছে স্থানীয়রা খুবই আতংকে রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited