আলমগীর মানিক | ০৭:৪২ পিএম, ২০২৪-০৩-০৩
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ত্রিপুরাছড়ি পাড়ায় এলাকায় বরইছড়ি-ঘাগড়া সড়কে ট্রাক ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে মো: ওমর সালেহীন (২৪) নামের এক শিক্ষার্থীর নির্মম মৃত্যু হয়েছে।
নিহত সালেহীন রাঙামাটি সরকারি কলেজে গনিত বিষয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। এই ঘটনায় সিএনজি যাত্রী মো: শামীম এবং মুকুল চন্দ্র তনচংগ্যা নামে দুই জন আহত হয়েছেন। ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
নিহত সালেহীনের গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী লালপুর ভোর বাজার হলেও তাঁর পিতার কর্মসূত্রে তিনি কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি এলাকায় বসবাস করতেন। তাঁর পিতা আবু তাহের কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী।
রোববার (৩মার্চ) বেলা ৩ টা.৫ মিনিটে এই সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপ্তাই থানার ওসি মো আবুল কালাম। এই ঘটনায় আরোও ২ জন আহত হয়েছে এবং ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে ঘাতক ট্রাক চালক ট্রাকটি নিয়ে পলাতক রয়েছে। তাদের ধরার অভিযানে আছে পুলিশ।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান,ওমর সালেহীনকে হাসপাতালের আনার আগেই মৃত্যু ঘটে। এছাড়া আহত বাকি দুইজনকে হাসপাতালের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited