আলমগীর মানিক | ১২:৪৭ এএম, ২০২৪-০৩-০৩
আলমগীর মানিক
রাঙ্গামাটি শহর থেকে অস্ত্রের মুখে এক যুবককে তুলে নিয়ে গেছে উপজাতীয় পাহাড়ি সন্ত্রাসীরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় শহরের কলেজ গেইট এলাকা থেকে তাকে তুলে নিয়ে গেছে বলে জানা গেছে।
অপহরণের শিকার যুবকের নাম টিটু, তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
সে কলেজগেট এলাকায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রেস্ট হাউস নির্মাণ কাজে নিয়োজিত ছিল।
সংশ্লিষ্ট উন্নয়ন কাজের বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্ণধার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানিয়েছেন, বিষয়টি আমরা এইমাত্র জানলাম। খোঁজ নিয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
জানাগেছে, সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহরে ঘাঁটি গেড়ে বসা একটি আঞ্চলিক সংগঠনের উপজাতীয় সন্ত্রাসীরা চাঁদার দাবিতে টিটুকে ফোন করে তাদের সাথে দেখা করতে বলেছিলো।
টিটু দেখা না করায় শনিবার মধ্যরাতে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। টিটুর বাসা কলেজ গেইট এলাকায় এবং সে নির্মাণ শ্রমিক।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited