আলমগীর মানিক | ০৩:১০ পিএম, ২০২০-১১-১১
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই কিশোর বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো ১৫ বছর বয়সী আদনান ও সৈয়দ মোস্তাহিদ মাহমুদ। বেলা সাড়ে ১২ টার সময় রাঙামাটি শহরের কেরানি পাহাড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত দুই জনের মধ্যে আদনান রাঙামাটি বনবিভাগের বন সংরক্ষক কার্যালয়ে কর্মরত সুবেদার ইসলামের সন্তান।
অপরজন স্থানীয় বাসিন্দা লিয়াকতের পুত্র। স্থানীয়রা জানিয়েছে, দুইবন্ধু সাইকেলযোগে কেরানী পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের তীরে গিয়ে গোসল করতে হ্রদের পানিতে নামে। এসময় সাঁতার না জানা এক বন্ধু ডুবতে থাকায় অপরজন তাকে বাঁচাতে এগিয়ে গেলে দু’জনই হ্রদের পানির নীচে তলিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা রাঙামাটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে খবর দিলে তারা এসে বেলা দেড়টার সময় এক পুলিশ সদস্যের সহযোগিতায় দুইজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এই দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited