আলমগীর মানিক | ১১:৪১ পিএম, ২০২৪-০২-২৪
রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ মূল দলের অন্যতম প্রধান চাঁদা কালেক্টর সোগা ওরফে নিপুন চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় বাঘাইছড়ি উপজেলাধীন ৩৫নং বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বনবিহার এলাকায় এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এই ঘটনায় ইউপিডিএফ এর অপর সহকারী কালেক্টর সোহেল চাকমাও গুলিতে আহত হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল জানিয়েছেন, আমরা ঘটনাটি শুনেছি এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কে বা কাহারা এই সশস্ত্র হামলার ঘটনা ঘটিয়েছে এই মুহুর্তে সেটি আমরা নিশ্চিত হতে পারিনি।
স্থানীয় সূত্র জানিয়েছে, বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর বনবিহার নামক এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন নিপুন চাকমা ও তার সহকর্মী সোহেল চাকমা।
বিষয়টি আগে থেকেই জেনে যায় ইউপিডিএফ এর প্রতিপক্ষ আঞ্চলিক সংগঠন জেএসএস। পরবর্তীতে রাতের অন্ধকারে সশস্ত্র হামলা চালিয়ে নিপুণ চাকমাকে ব্রাশ ফায়ারে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করা হয়।
এই ঘটনায় সোহেল চাকমা পায়ে গুলিবিদ্ধ হলেও পালিয়ে প্রাণে রক্ষা পায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ভূয়াছড়ির অজ্ঞাত স্থানের দিকে নিয়ে গেছে বলে জানাগেছে।
ইউপিডিএফ এই হত্যাকান্ডের জন্য জেএসএস সন্তুলারমা গ্রুপকে দায়ি করলেওএই হত্যাকান্ডের দায় অস্বীকার করেছে জেএসএস।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited