আলমগীর মানিক | ০৩:৩৪ পিএম, ২০২৪-০২-০৮
আলমগীর মানিক
সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় রাঙামাটিতে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিয়নের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও সমস্যাগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ৩০৫ পদাতিক বিগেডের প্রান্তিক হল প্রাঙ্গণে এসব সামগ্রী ও নগদ সহায়তা উপকারভোগীদের হাতে তুলে দেন রাঙামাটি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষার পাশাপাশি সব সময়ই দলীদ্র, অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা দূর করতে নিরলসভাবে চেষ্টা চালিয়ে আসছে। তিনি বলেন আমাদের লক্ষ্য হলো পার্বত্য চট্টগ্রামের জনগণের মাঝে সম্প্রীতি বৃদ্ধি এবং শান্তি সুনিশ্চিত করা। জাতি-ধর্ম, পাহাড়ি-বাঙালি নির্বাশেষে সকল অসহায় মানুষের জন্যই আমরা উদার মনে মুক্ত হস্তে এ ধরণের সহায়তা বিতরণ করে থাকি।
তিনি বলেন, শুধু প্রতিরক্ষাই নয় পীড়িত মানুষের যে কোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকতে বদ্ধপরিকর। আজকে ২ লক্ষ ২২ হাজার টাকার এ সহায়তা আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। আগামী দিনেও আমরা অসহায় মানষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। তিনি শান্তি ও সম্প্রীতি উন্নয়নের মাধ্যমে দেশ গঠনে সকলকে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।
এ সময় অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙালিদের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০৩টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউ টিন, বয়োবৃদ্ধদের জন্য হুইল চেয়ার এবং দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য নগদ ১,৮৩,৩৫০.০০ টাকাসহ সর্বমোট ২ লক্ষ ২২,৮৫০ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়। এ ছাড়াও দরীদ্র নারীদের মাঝে শীতের কাপড় ও কম্বল বিতরণ করা হয়। এ সামগ্রী বিতরণকালে সেনা রিজিয়নের জিটুআই মেজর তাজদিক বিন নজরুল, পিএসসি ও মেজর মোঃ আসফিকুর রহমান উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited