কাপ্তাইয়ের গর্জনিয়ায় দু’জনকে গুলি করে হত্যা


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৫৮ এএম, ২০২০-১১-১১

কাপ্তাইয়ের গর্জনিয়ায় দু’জনকে গুলি করে হত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় উপজাতীয় দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।

বুধবার ভোররাতে এই হত্যাকান্ড ঘটে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। নিহতরা হলেন, সুবাস তঞ্চঙ্গ্যা(৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩৫)। তারা উভয়েই জেএসএস এর সমর্থক বলে জানা গেছে। 


কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। তিনি জানিয়েছেন,কে বা কাহারা তাদের হত্যা করেছে সেটি এখনো জানা যায়নি।