নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৪ পিএম, ২০২৪-০২-০৫
স্মার্ট বাংলাদেশ গঠনে প্রথমে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। আর শিক্ষিত ও স্মার্ট জাতি গঠনে গ্রন্থাগারের ভুমিকা অপরিসীম। তাই শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি গ্রন্থাগার মুখি হওয়ার আহবান জানান বক্তারা।
রাঙামাটিতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সোমবার ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল, চট্টগ্রাম বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সুনীল ময় চাকমা, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক ইয়াছিন রানা সোহেল।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited