নিজস্ব প্রতিবেদক | ১২:৪৯ এএম, ২০২৪-০২-০৫
আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন অবকাশ যাপনে রাঙামাটি জেলার বাঘাইছড়ির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সফরে আসবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সাজেক সফরকালে রিসোর্ট-কটেজ ও রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকছে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
তিনি জানান, 'মহামান্য রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাজেকে কটেজ, রেস্টুরেন্ট পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। মহামান্য রাষ্ট্রপতি অন্যান্য পর্যটকদের সাথেই সাজেকের সৌন্দর্য্য উপভোগ করবেন। ' মেঘ পাহাড়ের উপত্যকা সাজেক ভ্যালি আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙামাটির বাঘাইছড়িতে অবস্থিত।
রাঙামাটি জেলাপ্রশাসক বরাবরে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০-১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও তাঁর সফর সঙ্গীগণের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত বছরের ২০-২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রাষ্ট্রপতির সাজেক সফরের কর্মসূচি থাকলেও পরে 'অনিবার্য কারণবশত' সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধ রেখেছিল সাজেক কটেজ মালিক সমিতি। তবে আগামী ১০-১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সফর নিয়ে রিসোর্ট, কটেজ ও রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকছেনা বলে জানান জেলাপ্রশাসক।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited