নিজস্ব প্রতিবেদক | ১০:৫৫ পিএম, ২০২৪-০১-৩০
ছাত্রাবাসের শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন, নিয়ম বহির্ভূতভাবে হলের আসনে ছাত্র তোলা, ‘আপত্তিকর’ শব্দ ব্যবহারের অভিযোগসহ আরো কয়েকটি অভিযোগে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রাবিপ্রবি) ছাত্রলীগ নেতা আকিব হাসানকে আর্থিক জরিমানাসহ হলে প্রবেশে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
এছাড়া আরো চার ছাত্রকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা সবাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী বলে জানাগেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে এক নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট দপ্তর।
ছয় মাসের জন্য ছাত্র হলে প্রবেশে নিষেধাজ্ঞা পাওয়া আকিব মাহমুদ হাসান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। আকিব হাসান রাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতা হিসেবে পরিচিত। তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনও কমিটি গঠিত না হলেও একাংশের নেতৃত্ব দিচ্ছেন আকিব হাসান।
প্রভোস্ট দপ্তর থেকে প্রকাশিত নোটিশে উল্লেখ করা হয়, রাবিপ্রবি কর্তৃপক্ষের আবাসিক হল/হোস্টেলে সংক্রান্ত বিধানের ৬.৪৩ ধারা অনুযায়ী রাবিপ্রবি আবাসিক ছাত্র হলে ভয়-ভীতি প্রদর্শন বা হুমকি প্রদান, নিয়মবহির্ভূতভাবে হলের আসনে অন্য ছাত্রকে তোলা, পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি বিনষ্ট করে আবাসিক ছাত্র হলের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলাজনিত বিধান লঙ্ঘন করায় আকিব মাহমুদ হাসানকে ১ হাজার টাকা জরিমানা এবং ১ ফেব্রুয়ারি থেকে আগামী ৬ মাসের জন্য আবাসিক ছাত্র হলে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হলো।
সতর্ক পাওয়া চার শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মো. রিয়াদ, পাংশু চাকমা, সিএসই বিভাগের মুহাম্মদ আবীর চৌধুরী ও মো. মহিউদ্দিন মুন্না।
প্রভোস্ট দফতরের নোটিশেবলা হয়, রাবিপ্রবির আবাসিক হল/হোস্টেল সংক্রান্ত বিধানের ৬.১৯ ধারা অনুযায়ী হলের মধ্যে চিৎকার করা, উচ্চ স্বরে গান গাওয়া, উপহাস করা, আপত্তিকর শব্দ ব্যবহার করে ছাত্রহলের পড়াশোনার পরিবেশ ও শৃঙ্খলাজনিত বিধান লঙ্ঘন করায় চার আবাসিক ছাত্রদের প্রথম পর্যায়ে সতর্ক করা হলো।
রাবিপ্রবি হল প্রশাসনের সহকারী প্রভোস্ট সৌরভ দত্ত ও আহমেদ ইমতিয়াজের যৌথ সই করা নোটিশে জানানো হয়েছে, আগামী ৬ মাসের জন্য ছাত্রহলে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে নিষেধাজ্ঞার আদেশ লঙ্ঘন করলে পরবর্তীতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও সতর্ক পাওয়া ছাত্ররা এই আদেশ পুনরায় লঙ্ঘন করলে পরবর্তীতে বরাদ্দকৃত আসন বাতিল, আর্থিক জরিমানাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, আকিব মাহমুদ হাসান বেশ কয়েকবার এলাকার প্রভাব খাটিয়ে অবৈধভাবে হলে প্রবেশ করে দেশের বিভিন্ন জেলা থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে আসা আবাসিক শিক্ষার্থীদের মারধর করার মতো ঘটনা ঘটালেও অতীতে কোন ব্যবস্থা নেয়নি রাবিপ্রবি প্রশাসন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited