নিজস্ব প্রতিবেদক | ১২:৩৩ এএম, ২০২৪-০১-২৬
রাঙামাটিতে ড্রাইভিং-লাইসেন্স ও নাম্বারবিহীন অটোরিক্সা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসকের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার(২৫ জানু) দুপুরে অবৈধ অটোরিক্সার বিরুদ্ধে শহরের বনরুপা চৌমুহনী চত্বর ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বনরুপা বাজারে জেলা প্রশাসকের খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের বাজারদর ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণ এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা করেন, রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, ফরমস ও ষ্টেশনারী শাখা) দ্বীন আল জান্নাত।
অভিযানে ৮টি ড্রাইভিং-লাইসেন্স ও নাম্বারবিহীন অটোরিক্সা কে বিভিন্ন অপরাধে ৭ হাজার ৫শত টাকা ও অতিরিক্ত দামে ডিম বিক্রি ও দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক এক ডিম ব্যবসায়ীকে ২ হাজার টাকা জড়িমানা করা হয়।
এসময় অভিযানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজারের গোডাউনগুলোতে মজুতের পরিমাণ মনিটরিং করা হয়। ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, যাঁরা কৃত্রিম সংকট সৃষ্টি করবেন, তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হবে। এ সময় সকল দোকানিকে বাধ্যতামূলক দোকানে মূল্য তালিকা লাগানোর জন্য বলা হয়।
দ্রব্যমূল্য ঠিক রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited