নিজস্ব প্রতিবেদক | ০৮:৫১ পিএম, ২০২৪-০১-০৮
রাঙামাটির দুর্গম লংগদু উপজেলার ভাসান্যাদম, বগাচতর, গুলশাখালী এই তিনটি ইউনিয়নের সাধারণের মানুষের প্রতিনিয়ত বন্যহাতির সাথে যুদ্ধ করে বাঁচতে হচ্ছে।
এই যুদ্ধে প্রতি বছরই কাউকে না কাউকে বন্যহাতির আক্রমণে প্রাণ হারাতে হচ্ছে।
আজও (সোমবার) ভাসান্যাদম ইউনিয়নে মাহি তারা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা হাতির আক্রমণে নির্মমভাবে মারা গেছেন।
সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ভাসান্যাদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় গরু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী জানান, মাহি তারা বেগম ভাসান্যদম ইউনিয়নের মো: আইচ্ছা মিয়ার স্ত্রী। প্রতিদিনের মত আজকেও বাড়ি থেকে কিছুটা দূর থেকে নিজেদের গৃহপালিত গরু আনতে যায়। এসময় প্রতিমধ্যে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাহি তারা বেগম।
লংগদু থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাসান্যাদম এলাকায় বন্যহাতির আক্রমণে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জনানো হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited