আলমগীর মানিক | ০১:১৫ এএম, ২০২৪-০১-০৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রদান থেকে স্থানীয় উপজাতীয় বাসিন্দাদের দূরে রাখতে হুমকি-ধমকি প্রদানের পাশাপাশি মধ্যরাতে ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখাচ্ছে উপজাতীয়দের আঞ্চলিকদলীয় সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাতে রাঙামাটির কাউখালী উপজেলায় কলমপতি ইউনিয়নের কোলাপাড়া এলাকায় একাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এর সন্ত্রাসীরা।
কাউখালী উপজেলার নির্বাচনী কর্মকর্তা ও ইউএনও রক্তিম চৌধুরী জানিয়েছেন, কাউখালীর কোলাপাড়া এলাকা থেকে ৫/৬শ গজ দূরে ২/৩ রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আমি রাত এগারোটার দিকে কোলাপাড়া কেন্দ্রে ছুটে যাই।
ইতিমধ্যেই সেখানে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছে এবং সারারাত তারা পাহারায় থাকবে।
ইউএনও বলেন, ইউপিডিএফ ইতিমধ্যেই ভোট বর্জন করেছে সেটি আপনারা অবগত রয়েছেন। তারই ধারাবাহিকতায় তারা গুলি ছুড়ে হয়তো স্থানীয় লোকজনকে ভয় দেখানোর চেষ্ঠা করেছে। স্থানীয়রা একটু ভয় পেলেও আমিসহ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বুঝানো হয়েছে।
তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রশাসন একদম মাঠেই রয়েছি যাতে কোনো অসুবিধা না হয়। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতির আমাদের রয়েছে। একদম শতভাগ ভোটগ্রহণ সুষ্ঠভাবে সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, রাঙামাটির কাউখালীসহ উপজাতীয় অধ্যুসিত বিভিন্ন এলাকায় স্থানীয় কার্বারীসহ পাহাড়ি বাসিন্দাদের ব্যাপকভাবে হুমকি-ধমকি প্রদান করা হচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হেডম্যান-কার্বারী জানিয়েছেন। তারা জানান, রোববার ভোট কেন্দ্রে যারাই যাবে তাদেরকে কঠোর পরিণতি ভোগ করতে হবে এবং ব্যাপকহারে জরিমানা প্রদান করতে হবে বলে উপজাতীয় আঞ্চলিকদলগুলোর পক্ষ থেকে হুমকি প্রদান করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited