নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৪ পিএম, ২০২৩-১২-২৫
সারাবিশ্বের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও খ্রীস্টান ধর্মাবলম্বী অধিবাসীরা ধর্মীয় প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে শুভ বড়দিন উদযাপন করছেন। দিনটি পালনে শহরের প্রতিটি গির্জাকে ভেতরে-বাইরে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আলোকসজ্জায় দৃষ্টিনন্দন করা হয়েছে ক্রিসমাস ট্রি, ধর্মীয় প্রার্থনা, বাইবেল পাঠ, যিশুর জন্মের কৃত্রিম গোশালাও তৈরি করা হয়েছে। সেই সঙ্গে চলেছে বড়দিনের গান বাজনা।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে রাঙামাটির বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় বেলুন ও পায়রা উড়িয়ে বড়দিনের উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার।
এসময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বিলাইছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল রিফায়েত করিম চৌধুরী পিএসসি, সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited