নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৭ পিএম, ২০২৩-১২-১৬
জমকালো আয়োজনের মধ্যদিয়ে বাঘাইছড়িতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ও বেসরকারি সকল প্রশাসনিক ভবন আলোকসজ্জার পাশাপাশি। সূর্যোদয়ের তপধ্বনি ও অস্থায়ী শহীদ ব্যাধিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় পতাকা উত্তলন করা হয় এর পরপরই পুলিশ ও আনসার সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় শরীর চর্চার পদর্শনি করা হয়।
এসময় বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, ওসি বাঘাইছড়ি ইশতিয়াক আহম্মেদ, বাঘাইছড়ি উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। এরপরই শুরু হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ, এসজিপি, পদাতিক। এসময় মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার পর সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়া বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পরে শরীর চর্চা ও বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়দের জন্য প্রিতি ফুটবল খেলারও আয়োজন করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited