নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৮ পিএম, ২০২৩-১২-০২
রাঙামাটি শহরের চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামের সামনে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (০২ ডিসেম্বর) সকালের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনার হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, রন চাকামার চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত হয়েছে। সকালে হওয়ার কারণে দোকানের কোন মালামাল বের করা সম্ভব হয়নি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।
রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মোঃ দিদারুল আলম জানান, অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।
ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ দিপংকর তালুকদার এমপি এবং রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাসদেন তারা।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited