আলমগীর মানিক | ০৭:৪০ পিএম, ২০২৩-১১-২৮
পার্বত্য রাঙামাটি ২৯৯নং সংসদীয় আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। মঙ্গলবার বিকেলে রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর কাছে ঊষাতন তালুকদার তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, জনসংহতি সমিতি রাঙামাটি জেলার সভাপতি ডাঃ গঙ্গা মানিক চাকমা, কেন্দ্রীয় কমিটির সদস্য জুয়েল চাকমা প্রমুখ।
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে রয়েছেন ঊষাতন তালুকদার।
এর আগে, ২০১৩ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের ‘হেভিওয়েট’ প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে হারিয়ে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন জনসংহতি সমিতির ঊষাতন তালুকদার।
এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী দীপংকর তালুকদারের সঙ্গে‘ভোটযুদ্ধে’হেরে যাওয়ায় আবারও আসনটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। এবারও মূলত এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেএসএস সমর্থিত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যানুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনে ২০৩ ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেএসএস সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার সিংহে প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৬ ভোট আর ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ান ৩১ হাজার ৪৩৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।
জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ১০ উপজেলা ও দুই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited