নিজস্ব প্রতিবেদক | ০২:২৮ এএম, ২০২৩-১১-২৩
রাঙামাটি শহরের পৌরসভা সংলগ্ন নুরজাহান বিল্ডিং এ অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৭ জন জুয়াড়িকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন রাঙামাটি এপিবিএন-১ এর সদস্যরা।
এপিবিএন পুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন খান জানান, রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত জুয়ার আসর বসে। বিষয়টি জানতে পেরে স্থানীয় সোর্সের মাধ্যমে খবর নিয়ে বুধবার রাতে জানতে পারি শহরের পৌরসভা সংলগ্ন এলাকায় জনৈক নুর জাহানের বিল্ডিংয়ে জুয়ার আসর চলছে।
এরপর আমরা সেখানে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত ১৭জন জুয়ারীকে হাতেনাতে আটক করি। এসময় জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ২১ বান্ডেল তাস ও নগদ ১৬ হাজার ২’শ টাকা জব্দ করা হয়।
এপিবিএন-১ এর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মোঃ মাজহারুল হক, পুলিশ পরিদর্শক নিরস্ত্র মোঃ আব্দুল বাতেন খাঁন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রকিব উল হাসান, এসআই তপন নাথ,এসআই অলি উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাঙামাটি শহরে ভবিষ্যতেও চলমান জুয়ার আসরগুলো ভেঙ্গে দিতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এপিবিএন এর পরিদর্শক আব্দুল বাতেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited