গোলাম মোস্তফা | ০৮:৫৩ পিএম, ২০২০-১১-০৯
বনরুপা আবাসিক এলাকায় বাজার নয় ও চলাচলের জন্য মুক্ত সড়কের দাবীতে সোমবার (৯ নভেম্বর) রাঙামাটিতে মানববন্ধন করেছে বৃহত্তর বনরুপা আবাসিক এলাকাবাসী।আবাসিক এলাকায় বাজার নয়, মুক্ত সড়ক চাই” শ্লোগানে বৃহত্তর বনরুপা এলাকাবাসী ও ছদক ক্লাবের যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন ছদক ক্লাবের সহ-সভাপতি ডাঃ গঙ্গামানিক চাকমা, বৃহত্তর বনরুপা সামাজিক সমিতির সাধারন সম্পাদক প্রীতিময় চাকমা প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড, ফেষ্টুন ও ব্যানার নিয়ে এলাকার নারী-পুরুষ ও শিশুরা অংশ নেন।
মানবন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০০৪ সাল থেকে বনরুপা আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে বাজার স্থাপন করায় এলবাসীদের প্রতিনিয়ত কষ্ট পোহাতে হচ্ছে। এলাকার একমাত্র রাস্তায় বাজার স্থাপনের কারণে এলাকাবাসীরা অফিস আদালতে ও স্কুল-কলেজে যেতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। রাস্তায় পড়ে থাকা বাজারের ময়লা-অর্জনাসহ রাস্তার পাশে ভ্রাম্যমান দোকান ও লোকজনের ভিড়ের কারণের এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে।
বক্তারা আরো বলেন, এই আবাসিক এলাকায় বাজার স্থাপনের বিরুদ্ধে ও নিরাপদভাবে চলাচালের জন্য দীর্ঘ দিন ধরে জেলা প্রশাসকেরর কাছে স্বারকলিপি প্রদানসহ নানাভাবে জানালেও এর কোন সুরাহা হয়নি। তাই অবিলম্বে বনরুপা বাজারের সড়কটি এলাকাবাসীদের নিরাপদ ও মুক্তভাবে চলাচলের ব্যবস্থা করা না হলে অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো বলেও জানায় বক্তারা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited