নিজস্ব প্রতিবেদক | ১১:৫৮ পিএম, ২০২৩-১১-১৪
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি এলাকায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ১৫০ মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ১৪ নভেম্বর সকালে বাঘাইছড়ির সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীর পক্ষে এই সেতু উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা, উজেলা সহকারী প্রোকৌশলী সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন। সেতুটি ৮ কোটি টাকা ব্যায়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তৈরি করে।
খেদারমারা ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন আগে আমরা নৌকা ও নদী পথ নির্ভর ছিলাম সেতু তৈরি হওয়ায় আমরা উপজেলা সদরের সঙ্গে সড়ক পথে সংযুক্ত হলাম। সেতুটির ফলে এলাকায় আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।
বাঘাইছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র দেশে রোড কানেক্টিভিটির মাধ্যমে যোগাযোগ ব্যাবস্থার যে আমুল পরিবর্তন করেছেন এটা তারই ধারাবাহিকতা বর্তমান সরকারের উন্নয়ন এই দুর্গম এলাকায় এখন দৃশ্যমান।
বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন মানুষ আগে নৌকা দিয়ে চলাচল করতো সেতু তৈরি হওয়ায় মানুষ এখন গাড়ীতে চড়ে শহরে যাবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited