নিজস্ব প্রতিবেদক | ১১:৩৮ পিএম, ২০২৩-১১-১৪
মঙ্গলবার (১৪ নভেম্বর) ২০২৩ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও লেকার্স পাবলিক স্কুল এণ্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন,এনডিসি,পিএসসি মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মীর সোহান মহোদয়ের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জোনের জোন কমান্ডার ও পরিচালনা পর্ষদের সহ-সভাপতি লে. কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, পিএসসি, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,উপাধ্যক্ষ,শিক্ষকগণ এবং শিক্ষার্থীরা।
উক্ত বিদায় সংবর্ধনায় বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য কাজী নজরুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মহসিন রানা ও ঐশ্বর্য চাকমা। বিদায়ী কমান্ডারকে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ চিত্রকর্ম তুলে দেওয়া হয়। এছাড়া অভিভাবক প্রতিনিধির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন জনাব মনিরুজ্জামান মহসিন রানা।
এসময় বিদায়ী অতিথি মহোদয় রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজকে একটি স্মার্ট টিভি উপহার প্রদান করেন। স্থিরচিত্র প্রদর্শনীর মাধ্যমে বিদায়ী কমান্ডার মহোদয়ের লেকার্সে অতিবাহিত স্মৃতি বিজরিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দেখানো হয়। পরে স্কুল প্রাঙ্গণে বিদায়ী অতিথি ফলজ গাছের চারা রোপণ করেন।
বিদায়ী অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ উদ্দিন,এনডিসি,পিএসসি মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, শিক্ষককদের প্রতি শ্রদ্ধা,বিনয়ী,ভদ্রতা,সম্মানবোধ বজায় রেখে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠলে সামগ্রিক উন্নয়ন সাধিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী কমান্ডার মহোদয়ের সাথে ফ্রেমে বন্দী হন সকল শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited