আলমগীর মানিক | ০১:৪৪ পিএম, ২০২৩-১১-১৩
আলমগীর মানিক
আওয়ামীলীগ সরকার ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার কারনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরে দেশের সমতল এলাকাগুলোর মতো পার্বত্য চট্টগ্রামেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মন্তব্য করে জাতীয় সংসদের ২৯৯নং আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, আমরা কথা দিয়ে কথা রেখেছি।
উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য রাঙামাটির কাউখালীবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।
পার্বত্য জেলা রাঙামাটিতে সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে সোমবার জেলার কাউখালী উপজেলায় প্রায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন দীপংকর তালুকদার এমপি।
প্রকল্পগুলোর মধ্যে কাউখালী উপজেলায় এলজিইডির বাস্তবায়নে ৭৭ লক্ষ টাকা ব্যয়ে কলমপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষ নির্মাণ প্রকল্প, সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে বেতবুনিয়া চেহেরী বাজার থেকে লক্ষীছড়ি ভায়া বর্মাছড়ি রাস্তার পুনঃনির্মান, বেতবুনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধনসহ প্রায় ২৫কোটি টাকার ৮টি সরকারী উন্নয়ন প্রকল্প রয়েছে।
এ লক্ষ্যে কাউখালীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরিয়া, কাউখালী উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মো: এরশাদ সরকার, সাংগঠনিক সম্পাদক ক্যাচিং মং মারমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী প্রমুখ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited