গোলামুর রহমান-লংগদু | ১১:২৯ পিএম, ২০২৩-১১-১২
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবি’র অভিযানে সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়েছে। বিজিবি কর্তৃক অভিযানে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) টাকার অবৈধ কাঠ জব্দ করা হয়।
শনিবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পোকশাপাড়া বিজিবি ক্যাম্প হতে উত্তর দিকে ঠান্ডাছড়া নামক স্থানে চোরাকারবারীরা কাঠ পাচারের উদ্দেশ্যে মজুদ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে জোন কমান্ডার লেঃ কর্নেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে বিজিবি এবং ফরেষ্ট অফিসের সমন্বয়ে উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ রেখে পালিয়ে যায়। পরিচালিত অভিযানে বিজিবি কর্তৃক উক্ত স্থান হতে ৫০ ঘনফুট সেগুন ও ৬০ ঘনফুট গামারী সর্বমোট ১১০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। আটককৃত কাঠ শুভলং ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited