মাসুদ পারভেজ নির্জন | ০১:২৪ এএম, ২০২০-০৯-০৪
কাউখালীতে গোপন সংবাদের ভিত্তিতে তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ২১ লিটার মদ ও ৭৬০ লিটার মদ তৈরির সরঞ্জাম(ওয়াশ) উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলার বেতবুনিয়া,কলমপতি,শিয়ালবুক্কাপাড়া ও ঘাগড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান শরীফের তত্ত্বাবধানে ও পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন ঘাগড়া বাজারের সাগর রায় এর স্ত্রী মিনা মারমা (৩৩)ও শিয়ালবুক্কাপাড়ার মৃত অংথুইপ্রু মারমা এর স্ত্রী রেদেমা মগ(৫০) এবং পলাতক হলেন শিয়ালবুক্কাপাড়ার মৃত খেইমং মারমার স্ত্রী চাইচিমং মারমা।
আটককৃতদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৭(১) এর সারনীর ২৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানান, মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited