আলমগীর মানিক | ০৫:০৫ পিএম, ২০২৩-১১-১১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার।
সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় রাবিপ্রবি'র উপাচার্য বলেন তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট শিক্ষক, গবেষক, বিজ্ঞানী এবং দক্ষ প্রশাসককে হারালো। এ গবেষকের মৃত্যু দেশ, জাতি তথাপি শিক্ষা পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয় পরিবারের পক্ষ হতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০২১ সালের ১ জুন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। মরহুমের স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited