আলমগীর মানিক | ০১:১২ পিএম, ২০২৩-১১-১০
আলমগীর মানিক
আবারো বেপরোয়া হয়ে উঠেছে পাহাড়ের আঞ্চলিকদলীয় সশস্ত্র সন্ত্রাসীরা। সাম্প্রতিক সময়ে সড়কের উপর কাঠভর্তি ট্রাকে ব্রাশ ফায়ার, কাপ্তাইয়ে নিরাপত্তাবাহিনীর উপর গুলি বর্ষণের পর শুক্রবার দিনে দুপুরে পর্যটকবাহী ট্যুরিষ্ট বোটে আগুন লাগিয়ে জ¦ালিয়ে দিয়েছে উপজাতীয় সন্ত্রাসীরা।
এই ঘটনায় ট্যুরিষ্ট বোটটির ৮০ শতাংশই পুড়ে গেছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটার সময় রাঙামাটির সুবলংয়ের বসন্ত এলাকায় সন্ত্রাসীরা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।
বোট মালিক জানিয়েছেন, রাঙামাটির ঝুলন্ত সেতুর পর্যটন ঘাট থেকে ৭ জনের একদল পর্যটককে নিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে সুবলং ঝর্ণায় যাওয়ার সময় বসন্ত এলাকায় গেলে একদল পাহাড়ি সন্ত্রাসী বোটটিকে আটকিয়ে পর্যটকদের নামিয়ে দিয়ে বোট টি নিয়ে একটু দূরে গিয়ে অকটেন ঢেলে বোটটি জ¦ালিয়ে দেয়। মুহুর্তের মধ্যেই ফাইভার বডির বোটটি প্রায় সম্পূর্ন জ¦লে যায়। এতে করে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বোটের মালিকপক্ষ জানিয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা খবরটি জেনে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited