নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৭ পিএম, ২০২৩-১১-০৪
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদুতে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০৪ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে লংগদু থানার সামনে থেকে র্যালী বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলায়তনে এসে একত্রিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে এস আই শাহাবুর আলম এর সঞ্চালনায়, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীনের সভাপতিত্বে,এতে উপস্থিত ছিলেন লংগদু থানা কমিউনিটি পুলিশের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, সহকারী পুলিশ সুপার বাঘাছড়ি সার্কেল আব্দুল আওয়াল চৌধুরী, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আকিব ওসমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, জেলা পরিষদের সদস্য আসমা বেগম, বীর মুক্তি যুদ্ধা শাহনেওয়াজ সহ অন্যান্যরা।
এসময় ২৮ অক্টোবর বিএনপি জামাত কর্তৃক পুলিশ হত্যার তীব্র নিন্দা জানায় বক্তারা।
এছাড়াও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে সচেতন ভাবে কাজ করে যাওয়ার কথা বলা হয়।
যেকোন অন্যায় অপরাধের কথা পুলিশের কাছে তুলে ধরার জন্যও বিশেষ ভাবে অনুরুধ করা হয়।
শেষে কমিউনিটি পুলিশের শ্রেষ্ঠ দায়িত্বশীল এস আই শাহাবুর আলম, গ্রাম পুলিশ আল আমিন,আনসার ভিডিপি প্লাটন কমান্ডার নুরু মিয়ার মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited