নিজস্ব প্রতিবেদক | ০৬:১৬ পিএম, ২০২৩-১০-১৭
রাঙামাটি থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে নানিয়ারচরে সিএজির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূর্ঘটনায় বিজুংগ্যা চাকমা (৩৫) নামের যুবক নিহতের খবর পাওয়া গেছে। এঘটনায় নিহতের স্ত্রী অনুমিকা চাকমা ও লিটন চাকমা নামে অপর এক যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাঙামাটি থেকে উপজেলার ইসলামপুর তেজমোড় এলাকায় পৌঁছালে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় অসুস্থ্য বিজুংগ্যা চাকমা। আহত বিজুংগ্যা চাকমাকে নানিয়রচর উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে রাত দেড়টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত বিজুংগ্যা চাকমার লাশ আমরা তার পরিবারের নিকট হস্তান্তর করেছি।
স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাতে নিহত বিজুংগ্যা চাকমা কে বহনকারী সিএনজি টি তেজমোড় এলাকার সড়কের বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এঘটনায় সিএনজি চালক রিকন চাকমা পালাতক রয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা।
এদিকে বিজুংগ্যা চাকমা নিহতের ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছাঁয়া। অপরেিক এঘটনায় নিহতের স্ত্রী অনুমিকা চাকমা কে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত লিটন চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited