দীর্ঘবছর পর জুরাছড়িতে বিএনপির সমাবেশ


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৫:১৭ পিএম, ২০২৩-১০-১৩

দীর্ঘবছর পর জুরাছড়িতে বিএনপির সমাবেশ

আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দু’একবার ছাড়া জুরাছড়ি বিএনপি ওপেন কোন সভা সমাবেশ করতে পারেনি। দীর্ঘ বছর পর আজ শুক্রবার রাজনৈতিক সভা করতে পেরে স্বস্তি ফিরিয়ে ফেলো  উপজেলা বিএনপি। সভায় তাদের একমাত্র দাবী তত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করবে না। একদফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপি রাজপথে মোকাবিলা করে অধিকার ছিনিয়ে আনবে। এসময় জেলা নেতারা বলেন, শুধু পদ পদবী পরিচয় দিয়ে নাম হস্তে রাজনীতি করলে হবেনা, রাজপথে নেতার পরিচয় দিতে হবে, তা না হলে পদ ছেড়ে দিয়ে চলে যান। 

এসময় বর্তমান সরকারকে সমালোচনা করে নেতারা বলেন, নির্বাচনী ইসতেহার মোতাবেক বর্তমান সরকার কোন কিছু করতে পারেনি, বর্তমানে  দ্রব্যমূল্যর যে হারে বৃদ্ধি পাচ্ছে ক্রয় ক্ষমতার বাইরে। 

সভায় অনিল বরণ চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি দীপেন তালুকদার দীপু সভাপতি রাঙামাটি জেলা বিএনপি। সাধন চাকমা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ মামুনুর রশীদ মামুন সাধারণ সম্পাদক জেলা বিএনপি, সাইফুল ইসলাম শাকিল সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি, দেবজ্যোতি চাকমা যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি, শাশ্বত চাকমা রিংকু সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি। 

এছাড়া জুরাছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

বক্তরা বলেন,  নিরপেক্ষ তত্বাবধায়ক ছাড়া বিএনপি আগামী জাতীয় নির্বাচনে কোন অংশগ্রহণ করবে না,  একতরফা নির্বাচন করলে বিএনপি প্রতিহত করবে। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন জেলা নেতৃবৃন্দ।