স্মৃতিবিন্দু চাকমা | ০৫:১৭ পিএম, ২০২৩-১০-১৩
আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দু’একবার ছাড়া জুরাছড়ি বিএনপি ওপেন কোন সভা সমাবেশ করতে পারেনি। দীর্ঘ বছর পর আজ শুক্রবার রাজনৈতিক সভা করতে পেরে স্বস্তি ফিরিয়ে ফেলো উপজেলা বিএনপি। সভায় তাদের একমাত্র দাবী তত্বাবধায়ক সরকার ছাড়া আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করবে না। একদফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপি রাজপথে মোকাবিলা করে অধিকার ছিনিয়ে আনবে। এসময় জেলা নেতারা বলেন, শুধু পদ পদবী পরিচয় দিয়ে নাম হস্তে রাজনীতি করলে হবেনা, রাজপথে নেতার পরিচয় দিতে হবে, তা না হলে পদ ছেড়ে দিয়ে চলে যান।
এসময় বর্তমান সরকারকে সমালোচনা করে নেতারা বলেন, নির্বাচনী ইসতেহার মোতাবেক বর্তমান সরকার কোন কিছু করতে পারেনি, বর্তমানে দ্রব্যমূল্যর যে হারে বৃদ্ধি পাচ্ছে ক্রয় ক্ষমতার বাইরে।
সভায় অনিল বরণ চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি দীপেন তালুকদার দীপু সভাপতি রাঙামাটি জেলা বিএনপি। সাধন চাকমা সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ মামুনুর রশীদ মামুন সাধারণ সম্পাদক জেলা বিএনপি, সাইফুল ইসলাম শাকিল সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি, দেবজ্যোতি চাকমা যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি, শাশ্বত চাকমা রিংকু সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি।
এছাড়া জুরাছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, নিরপেক্ষ তত্বাবধায়ক ছাড়া বিএনপি আগামী জাতীয় নির্বাচনে কোন অংশগ্রহণ করবে না, একতরফা নির্বাচন করলে বিএনপি প্রতিহত করবে। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন জেলা নেতৃবৃন্দ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited