রাইখালীতে পড়ে রয়েছে বন্যহাতির মৃতদেহ


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৮ পিএম, ২০২৩-১০-১২

রাইখালীতে পড়ে রয়েছে বন্যহাতির মৃতদেহ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর  ৪  নং ওয়ার্ডের মতিপাড়া কাঠালতলী এলাকায় একটি বন্যহাতির মৃতদেহ পড়ে রয়েছে বলে জানান স্থানীয় ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা।

তিনি  বলেন,  আজ( বৃহস্পতিবার)   সকালে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বন্য হাতির মৃত্যুর সংবাদটি জানতে পারি, তবে কিভাবে হাতিটির মৃত্যু হয়েছে জানতে পারি নাই।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম বলেন আজ ( বৃহস্পতিবার)  সকাল ৮ টায় হাতিটির মৃত্যু হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খবর পাওয়ার পর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী সহ আমরা ঘটনাস্থলে সকাল ১০ টার দিতে পৌছায়। হাতিটি বয়স অনেক বেশী। প্রাথমিকভাবে ধারণা করছি স্ট্রোকজনিত কারনে হাতিটির মৃত্যু হতে পারে। 

এই বন কর্মকর্তা আরোও বলেন, এই বিষয়ে বন বিভাগের পক্ষ হতে চন্দ্রঘোনা থানায় জিডি করা হবে এবং যেই স্থানে হাতিটি মারা গেছেন সেখানে মাটি খুঁড়ে হাতিটি পুঁতে ফেলা হবে।