আলমগীর মানিক | ১০:৫৪ পিএম, ২০২৩-১০-০৩
আলমগীর মানিক
রাঙামাটি শহরের প্রধান বানিজ্যিক এলাকা বনরূপার আলিফ মার্কেট এর নিচে দীর্ঘদিন ধরে চলে আসা জুয়ার আসরে হানাদিয়ে জুয়া খেলারত অবস্থায় ৩৯ জন জুয়ারীকে হাতেনাতে আটক করেছে এপিবিএন-১ রাঙামাটি কর্তৃপক্ষ।
রাঙামাটি এপিবিএন-১ এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত ১১ টার সময় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নগদ ৪৮ হাজার ৯৬০ টাকাসহ বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী জব্দ করা হয়।
এসময় সহকারী পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বাতেন খাঁন, মোঃ রকিব-উল হোসেন, এসআই শ্রী তপন নাথ, মোঃ সাখাওয়াত ইমতিয়াজসহ সঙ্গীয় ফোর্সগণ উক্ত অভিযানে অংশগ্রহণ করেন।
এপিবিএন এর সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানিয়েছেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি যে, বনরূপার আলিফ মার্কেটে নিয়মিতই মাদকসেবনসহ জুয়ার আসর পরিচালিত হয়ে আসছে।
বিষয়টি তদন্তকালীন সত্যতা পেয়ে আমরা রাঙামাটি এপিবিএন-১ এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে উক্ত জুয়ার আসরে অভিযান পরিচালনা করি।
সেখানে জুয়া খেলারত অবস্থায় ৩৯ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই। এসময় ঘটনাস্থল থেকে নগদ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরেই রাঙামাটির অন্যতম প্রধান বানিজ্যিক এলাকা বনরূপা বাজারের আলিফ মার্কেটের নীচতলায় এই জুয়ার আসরটি পরিচালিত হয়ে আসছে এবং এতে প্রতিদিনই বিভিন্ন সরকারী-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি থেকে শুরু করে রাজনৈতিক, অটোরিক্সা সমিতির নেতা, শ্রমিক নেতাসহ স্থানীয় দোকানদারদের অংশগ্রহণে জুয়ার আসর বসতো।
আটককৃত জুয়ারিরা জানিয়েছে, প্রতিদিন এই জুয়ার আসরে গড়ে ১০ লাখ টাকার লেনদেন চলতো। রাজধানী ঢাকার উত্তরার বাসিন্দা আমিন নামের জনৈক এক জুয়ারি যুবক উক্ত ক্লাবঘরটি ভাড়ায় নিয়ে এই জুয়ার আসর পরিচালনা করতে বলে জানাগেছে।
দীর্ঘদিন পরে রাঙামাটি শহরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন-১ কর্তৃক এই ধরনের অভিযান পরিচালিত হওয়ায় উপস্থিত কয়েকশো উৎসুক জনতা এপিবিএন পুলিশকে সাধুবাদও জানিয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited