গোলামুর রহমান-লংগদু | ০২:৫৫ পিএম, ২০২৩-০৯-০৪
"বিট পুলিশং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে, রাঙ্গামাটির লংগদুতে ছাত্র ছাত্রীদের নিয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা করেছে লংগদু থানা পুলিশ।
সোমবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় লংগদু সরকারী উচ্চবিদ্যালয়ে লংগদু থানার উদ্যোগে বাল্যবিবাহ, ইভটিজং,মাদক, জুয়া, কিশোর গ্যাং,নারী নির্যাতন, শিশু নির্যাতনের প্রতিবাদে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, সমাজে বাল্যবিবাহ, ইভটিজং,মাদক, জুয়া, কিশোর গ্যাং,নারী নির্যাতন, শিশু নির্যাতনের কোন রকম সুযোগ দেওয়া হবেনা। আজকে যারা ছাত্র ছাত্রী রয়েছেন আপনাদেরই এসব বিষয় প্রতিহত করতে হবে এবং নিজেকে সচেতন হতে হবে, নিজেদের পরিবারের লোকজনকে সচেতন করতে হবে। শিক্ষিত নয় সু-শিক্ষায় জাতী গঠন করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের সমাজে বড় সমস্যা হচ্ছে সচেতনতা কম, যার ফলে ছোট ছোট ছেলে মেয়েদের স্কুল থেকে নিয়ে বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে,এতে করে অল্প বয়সে মেয়েটি মা হয়ে যাচ্ছে এতে করে আবার অল্প বয়সে মৃত্যুর ঝুঁকি বাড়ছে।
এসময় উপস্থিত ছিলেন, লংগদু থানার এস আই এনামুল, লংগদু সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা,স্কুল শিক্ষক জসিম উদ্দীন, মো. তৌহিদুল ইসলাম সহ স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited