নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৮ পিএম, ২০২৩-০৮-২৯
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
নানিয়ারচর উপজেলায়র সকল ইউপি চেয়ারম্যান - মেম্বার , হেডম্যান- কার্বারী, মসজিদের ইমাম - খতীব, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যগন সহ স্থানীয় ব্যবসায়ী ও জনগণের সঙ্গে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে আজ মঙ্গলবার সকালে নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে নানিয়ারচর বাজারে স্থানীয় আপন দুই ভাই এর সম্পত্তির বিরোধ মীমাংসায় সরেজমিন মীমাংসা সভা ও পরিমাপ করে নালিশী জায়গা বন্টণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে গনশুনানীতে প্রধান অতিথি হিসেবে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম প্রসঙ্গে অবহিত করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ৷ নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব প্রগতি চাকমা এর সভাপতিত্বে অনুষ্টিত উক্ত গনশুনানীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহরিয়ার মুক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, থানার ওসি সুজন হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে সরকারি খরচে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায় ও দরিদ্রদের আইনি সেবা পেতে করণীয় প্রসঙ্গে ভিডিও গ্রাফীর মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে সভার শুরুতে অবগত করেন লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ।
এসময় তিনি বলেন, আদালতে যাওয়া বিচারপ্রার্থীরা অনেক সময় ভোগান্তির শিকার। আবার কখনো কখনো অর্থাভাবে দরিদ্র জনগোষ্ঠীর আদালতে যেতে পারেন না। সাধারণ মানুষকে সরকারি খরচে আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে লিগ্যাল এইড সারাদেশে কাজ করছে। রাঙামাটিতেও প্রান্তিক ও দরিদ্র মানুষের আস্থা বেড়েছে লিগ্যাল এইড সেবায়। আপসে বিরোধ নিষ্পত্তির ফলে সিভিল মামলার জট কমছে এবং বিরোধ দ্রুত নিষ্পত্তিতে মানুষের অর্থ ব্যয় ও সময় কমে এসেছে।
এসময় জেলা লিগ্যাল এইড অফিসার উপস্থিত জনপ্রতিনিধি ও হেডম্যান- কার্বারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
মেহেদী হাসান : রাঙামাটির কুতুকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাণপুর বন ভাবনা...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ ১০ জনকে আটক করা হয়েছে। à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং মানসিক ও শারীরিক বিকাশে সহায়তার লক্ষà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বাঘাইছড়ি সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সংকট নিরসনে সরকারি প্রতিনিধি দলের সঙ্গে আà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির সাজেকে চলমান সংকট নিরসনে দুই সংসদ সদস্যের মধ্যস্থতায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে দীরà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited