নিজস্ব প্রতিবেদক | ১১:৫৬ পিএম, ২০২৩-০৮-২৫
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের নদীর পারাপার হতে গিয়ে পানিতে ডুবে দেলোয়ার হোসেন (৩৬) নামে এক যুবক নিখোজ হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট) বিকালে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ী এলাকার মুক্কুর টিলার পূর্ব পাশের সীমান্ত নদীতে এই ঘটনাটি হয়।
নিখোঁজ যুবক ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ঘোনার পাড়া এলাকার উলুবনিয়া গ্রামের মৃত:আব্দুল মজিদের ছেলে দেলোয়ার হোসেন (৩৬)। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৩৫ ও ৩৬ পিলার মাঝামাঝি মক্কর টিলা (জোড়া ব্রিজ) নামক স্থানে গরু চরাতে যান। হঠাৎ বৃষ্টিতে উজান থেকে পানি ঢল আসতে শুরু করে। এসময় নদীর পারাপার করার সময় পাহাড়ি ঢলের স্রোতে পানির নিচে পড়ে নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে ছুটে যান জনপ্রতিনিধিসহ বিজিবি সদস্যরা। অনেক খোঁজাখোঁজির পর সন্ধান না পেলে উখিয়া ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টা তৎপরতা চালিয়েও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদ হোসেন জানান, কয়েকঘন্টা খোজাখুজি পরও যুবকের সন্ধান মেলেনি। তাছাড়া একদিকে সীমান্তবর্তী নদী অন্যদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতেই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আগামীকাল আবারও উদ্ধার কর্যক্রম চালানো হবে বলে জানান তিনি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited