নিজস্ব প্রতিবেদক | ০৫:৫১ পিএম, ২০২৩-০৮-২৫
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে রাঙামাটি শহরের বনরুপাস্থ একটি রেস্টুরেন্টে শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় পার্বত্য ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোঃ হাবিব আজম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি পৌর কমিটির সভাপতি পারভেজ মোশারফ, রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম সহ সংশ্লিষ্টরা।
শিক্ষা উপকর বিতরণ কালে বক্তারা বলেন ,সবচেয়ে বৈষম্যমূলক চিত্র এটাই যে, একই পাহাড়ের দুর্গম ও বিরূপ পরিস্থিতিতে বসবাস করলেও পার্বত্য বাঙালি জনগোষ্ঠী কোটা সুবিধাবঞ্চিত হয়ে শিক্ষা, চাকরি, আর্থিক ও সামাজিক মর্যাদায় চরমভাবে পিছিয়ে পড়ছে এবং পার্বত্য চট্টগ্রামের পরিপ্রেক্ষিতে জনসংখ্যার অর্ধেক হয়েও পরিসংখ্যানগত বাস্তবতায় বাঙালিরা অবহেলিত, প্রান্তিক ও দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হচ্ছে।
তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বিগত দিনে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে নানান কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited