নিজস্ব প্রতিবেদক | ০২:১৩ পিএম, ২০২৩-০৮-২৫
রাঙামাটির বরকল উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী হেঙদি চাকমা (৩০) খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আদেয় ধন চাকমাকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় সুবলং ইউনিয়নের পিপরাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পারিবারিক কলহের এক পর্যায়ে ঝগড়ার বড় বড় শব্দ শোনা গেলেও মুহূর্তেয় হেঙদি চাকমার শব্দ শোনা না গেলে এলাকাবাসী এগিয়ে গেলে তার গলাকাটা রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিলে আদেই ধন চাকমাকে আটক করা হয়।
সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ এসেছে। হত্যাকারীকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, হত্যাকারী একজন মানসিক ভারসাম্য রোগী।
বরকল থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন জানান, হত্যার অভিযোগে আদেই ধনকে গ্রেফতার করা হয়েছে। হেঙদি চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited