নিজস্ব প্রতিবেদক | ১২:২৫ এএম, ২০২৩-০৮-১৭
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগ ও সেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের মারামারিতে উভয় দলের ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক ৬ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১৬ আগষ্ট বুধবার রাত ৮ ঘটিকায় খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে এই মারামারির ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার সার্কেল এসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল বলেন ১২ লাখ টাকার একটি যাত্রী ছাউনি স্থাপন নিয়ে খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মদন মল্লিক ও সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এর মধ্যে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে ১২ জন আহত হয়।
ঘটনার পরপরই বাঘাইছড়ি থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
খেদারমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি গাফফার চৌধুরী বলেন জেলা পরিষদ সদস্য প্রিয়ন্দ চাকমা বাজারে একটি যাত্রী ছাউনি স্থাপনের জন্য বরাদ্দ দেয়াকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে কথা-কাটাকাটি হয়। আর সভাপতির তো নিজস্ব কিছু লোকজন থাকে তারা যখন এগিয়ে আসে তখনই মারামারি শুরু হয়।
মারামারিতে খেদারমারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মদন মল্লিক, ছাত্রলীগ সভাপতি মাহামুব, আওয়ামীলীগ সদস্য জসিম, ছাত্রলীগ সহসভাপতি রিমন দে, স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র ও তার মা কবিতা রাণী দে, সহ-সভাপতি মো: হাছান,পথচারী আবদুল হামিদ, আইয়ুব আলী আহত হয়।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার বিশ্বজিৎ দাশ ৬ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited